
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ১০ বোতল মদ এবং ২ হাজার পিস মাদক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার টাকা।সোমবার (১২ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মোঃ বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে ভারতীয় ২০ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক জব্দমূল্য ৭১ হাজার টাকা।অন্যদিকে, সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর পদ্মা নদীর পাড়ে পৃথক অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন dhakapratidin.com