

শেখ শাহিন কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া চরপাড়া শশ্মান ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।২৯ অক্টোবর ২০২৬ রাতে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি সূত্র জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে এসআরবি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুনি ও অপহরণকারীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২৯ অক্টোবর রাত ২১:১৫ ঘটিকার সময় কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া মডেল থানাধীন পৌর ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জুগিয়া চরপাড়া শ্মশান ঘাটের পূর্ব পার্শ্বে বালুর টিলার ওপর অভিযান পরিচালনা করে।অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। দেশীয় তৈরি ওয়ান শুটার গান: ০১টি লাল রঙের লিডবল কার্তুজ: ০১ রাউন্ড সাদা রঙের রাবার কার্তুজ: ০১ রাউন্ড উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন dhakapratidin.com