ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে চিলমারী বিওপির আওতাধীন মরার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮১০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৭৬৮ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা।

