ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 12:26 AM, October 28, 2026


লালন শাহ সেতু গোলচত্বরে এসআরবির অভিযান: ৯৮ বোতল এসকাফ ও টাকাসহ গ্রেফতার ৩

শেখ শাহিন কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল এসকাফ সিরাপ, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের লালন শাহ সেতু গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসআরবি কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে লালন শাহ সেতু গোলচত্বরসংলগ্ন একটি মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি পুরোনো নিবন্ধিত মোটরসাইকেল, অপরাধের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. ওলি আহম্মেদ ওরফে কাজল (২৮), পিতা-মৃত মো. সিরাজুল ইসলাম মো. আব্দুল আউয়াল (৫২), পিতা-মৃত সিরাজুল ইসলামমো. মেরাজুল ইসলাম (৪০), পিতা-মো. শমসের আলী। তিনজনেরই বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে।এসআরবি কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card