ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 9:49 PM, October 28, 2026


কুষ্টিয়ায় ৩৫ বোতল ‘এস্কুফ’ সিরাপসহ আসামি সফের মণ্ডল গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি:”কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৩৫ বোতল ‘এস্কুফ’ সিরাপসহ সফের মণ্ডল (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান মেম্বার ও রতন নামে আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের একটি ইটভাটায় যাওয়ার কাঁচা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন বলে পুলিশ জানতে পারে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সফের মণ্ডলকে আটক করা হয়। অন্য দুজন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ রয়েছে।পুলিশের এজাহার অনুযায়ী, আটক ব্যক্তির কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০০ মিলিলিটার করে মোট ৩৫ বোতল ‘এস্কুফ’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৩ হাজার ৫০০ মিলিলিটার। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পলাতক হাসান মেম্বার ও রতনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা রুজু করেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম।

Share this news as a Photo Card