ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 6:48 PM, November 2, 2026


কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 43;

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের তীব্র নিন্দা এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক, লজ্জাজনক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের ঘটনা শুধু একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত।  বক্তারা আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল ও জামায়াত-শিবির চক্র সুপরিকল্পিতভাবে দেশের শান্তি বিনষ্ট করার জন্য দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাদানকারী কুচক্রী মহলকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভাদু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশাদুজ্জামান খোকন এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন কোনো স্বাধীনতাবিরোধী চক্রের অন্যায় সহ্য করার জন্য নয়। জামায়াত-শিবিরের যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধারা অতীতেও যেমন সজাগ ছিলেন, ভবিষ্যতেও তেমনি ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করবেন।

Share this news as a Photo Card