ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 2:21 AM, September 28, 2026


কুষ্টিয়ায় ‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার লালন একাডেমি চত্বরে ‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে লালন একাডেমি চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, ভাবুক ও নবপ্রাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফরহাদ মজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।সেমিনারে লালন শাহের দর্শন, বাংলার ভাবধারা ও ভাষার ঐশ্বর্য নিয়ে আলোচনা করা হয়।

সেমিনার শেষে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম লালন একাডেমি চত্বর ও লালন শাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি লালন একাডেমির বিভিন্ন স্থাপনা ও মাঠের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

Share this news as a Photo Card