ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 1:02 PM, September 29, 2026


কুষ্টিয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত এ প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কর্মকর্তাদের ও পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা ও লালন তিরোধান দিবস-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card