ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 6:35 PM, September 30, 2026


মীমাংসার বৈঠকের পরই ইবিতে ফের সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৭

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের বিরোধের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মীমাংসার বৈঠক শেষ হওয়ার পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, একজন সহকারী প্রক্টর এবং আইসিটি বিভাগের সভাপতিও রয়েছেন। সংঘর্ষে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ গুরুতর আহত হন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়।জানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়াগামী ‘গোধূলী’ বাসে উচ্চস্বরে কথাবার্তা বলাকে কেন্দ্র করে বাংলা ও আইসিটি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পরদিন বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে প্রক্টর কার্যালয়ে দুই বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ছিল পরস্পরের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া, ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের দায় গ্রহণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।তবে বৈঠক শেষ হওয়ার পর প্রক্টর কার্যালয়ের বাইরে বের হওয়ার সময় ফের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।ঘটনার পর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। সেখানে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card