ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 7:30 PM, October 1, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১২ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাগজোদ ঘাটে অভিযান পরিচালনা করে একটি চৌকস টহল দল।

অভিযানকালে মো. মহিবুল (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের লালনের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১২ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ২২ হাজার ৯০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card