ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে উজানগ্রামের বিত্তিপাড়া এলাকার বাসিন্দা মো. কালাম উদ্দীন (৪৩) এবং কুমারখালীর নাভদিয়া গ্রামের মো. হৃদয় আলী (২৯)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

