ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 10:58 PM, October 3, 2026


কুষ্টিয়ায় টাপেন্টাডলবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাবলেট উদ্ধার, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. কাইয়ুম বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া মডেল মসজিদের উত্তর পাশের খোলা মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কাইয়ুম বিশ্বাসকে আটক করে তার কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার কাইয়ুম বিশ্বাস চর কুটিপাড়া এলাকার মৃত বাবু বিশ্বাসের ছেলে।এসআরবি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card