ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 11:25 PM, October 3, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ডেক্সামেথাসন ও চকলেট বাজি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) ভোর ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠে অভিযান পরিচালনা করে একটি টহল দল।অভিযানকালে সেখানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card