ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 4:14 PM, October 6, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মদ, গাঁজা ও মোটরসাইকেলসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া পাকা সড়কে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।আটকরা হলেন—দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের আব্দুল আলিম (১৭) ও জান্নাত ইসলাম (১৬)। জব্দ করা মদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।অন্যদিকে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার ১৫০ টাকা।বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

Share this news as a Photo Card