ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 4:35 PM, October 7, 2026


কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে নির্দোষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশের বিরুদ্ধে নিরপরাধ দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে।আটক দুই যুবককে নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার পেছনের মূল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহান আলীর ছেলে মো. আব্দুল্লাহকে (২৮) আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাদের নামে ২ টি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের মিথ্যা মামলা দেওয়া হয়, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি যখন আরিফ ও আব্দুল্লাহকে আটক করেন, তখন তাদের কাছে কোনো প্রকার অস্ত্র ছিল না। আটকের সময় উপস্থিত জনসাধারণের বাধার মুখে পুলিশ কোনো অস্ত্র দেখাতে পারেনি, যার ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে বলে জানান তারা।সংবাদ সম্মেলনে মিথিলা খাতুন অভিযোগ করে বলেন, দুর্বাচারা গ্রামের শীর্ষ চরমপন্থী দূর্বৃত্ব জাহাঙ্গীর কবির লিটন এবং দরবেশপুর গ্রামের ছোট চোর টাইগার মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা চলছে। এই লিটন ও টাইগার মামুনের ইন্ধনেই ডিবি পুলিশ দিয়ে তাদের স্বামীদের বাজার থেকে তুলে নিয়ে অস্ত্র মামলায় চালান দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, লিপটন ও টাইগার মামুন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও র্যাবের সাবেক প্রধান ও সাবেক জেনারেলের দাপট দেখিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো এবং টাকা না দিলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিতো। বর্তমানেও এই চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে আত্মগোপনে থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।সংবাদ সম্মেলন থেকে ডিবি পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং নির্দোষ আরিফ ও আব্দুল্লাহর অবিলম্বে মুক্তির দাবি জানান স্বজনেরা। একই সাথে অপরাধী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সহায়তাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।সংবাদ সম্মেলনে আরিফ ও আব্দুল্লাহ’র পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card