ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 5:02 PM, October 9, 2026


গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ভারতে ফিরল নারী-শিশুসহ ৪ জন

মেহেরপুর প্রতিনিধি | ৯ অক্টোবর ২০২৬
মেহেরপুরের গাংনী সীমান্তে গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজনকেই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে গাংনীর শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৪৪/৪-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, ওই চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে থাকা বিজিবি টহল দল স্থানীয়দের সহযোগিতায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়াও চলছে।বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে বিএসএফ সদস্যরা চারজনকে ১০৪ নম্বর গেট দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, তাঁরা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রয়েছেন।সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card