ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ ও ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

