ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক সমাবেশের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


এর পরিপ্রেক্ষিতে তাঁরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।মানববন্ধনে বক্তারা বলেন,কুষ্টিয়া জিলা স্কুল শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে এ মাঠে রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজনের নজির নেই বলেও তাঁরা উল্লেখ করেন।বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের মাঠে দলীয় রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং মাঠেরও ক্ষতি হতে পারে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যেকোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সভা-সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজন না করার আহ্বান জানান। পরে তাঁরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে আগামী ৩১ অক্টোবরের সমাবেশের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহারের উদ্যোগ পুনর্বিবেচনা এবং ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ রাখার দাবি জানান তাঁরা।এ বিষয়ে কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করাটাই উত্তম। ”মাঠ ব্যবহারের বিষয়ে তিনি জানান, আগামী ৩১ অক্টোবরের সমাবেশ আয়োজনের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত আবেদন জমা পড়েনি।শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত বিষয় হলেও শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। তারা বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠটি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার জন্য সংরক্ষিত রাখার আহ্বান জানান।

