ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
ভেড়ামারায় বৈশাখী মেডিকেল স্টোর ও মেসার্স মাহিন ড্রাগ হাউসকে অর্থদন্ড


নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বৈশাখী মেডিকেল স্টোর’ ও ‘মেসার্স মাহিন ড্রাগ হাউসকে অর্থদন্ড করা হয়। ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজি আশিক বাহার কর্তৃক গতকাল মঙ্গলবার উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ সংরক্ষণের দায়ে ‘বৈশাখী মেডিকেল স্টোর’ এবং ‘মেসার্স মাহিন ড্রাগ হাউস’ দুই প্রতিষ্ঠানের প্রত্যেককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ এর ৪০ ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

