ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 1:00 AM, September 24, 2026


৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : কুষ্টিয়ায় জ্বালানি প্রতিমন্ত্রী

কুষ্টিয়া,বুধবার ২৩ সেপ্টেম্বর:বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি ২৪ এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এদেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই। আমরা আবারও দেখতে পাচ্ছি মাত্র ৭ বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন,গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।

সাংগঠনিক এ মতবিনিময় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য বিভেদের কথাও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতুপর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card