ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 4:36 PM, September 24, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে ঠোটারপাড়া, বিলগাথুয়া ও উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ শুকুনতলা মাঠ এলাকায় রাত ১২টা ১০ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।এরপর রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির পশ্চিম বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।এছাড়া সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিচর এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।বিজিবি জানায়, সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card