ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 11:39 PM, October 28, 2026


কুষ্টিয়া খোকসা থানা পুলিশের অভিযানে একাধিক অপকর্মের হোতা আলিম আটক

কুষ্টিয়া প্রতিনিধি :”কুষ্টিয়া খোকসা থানা পুলিশের অভিযানে জাসদ গনবাহিনীর চরমপন্থী নেতা শীর্ষ সন্ত্রাসী কালু বাহিনীর সদস্য মোটা আলিম (৪৫) নামের একজন আটক হয়েছে।মঙ্গলবার( ২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার সময় কুষ্টিয়া খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।আটককৃত আলিম খোকসা আমলাবাড়ি এলাকার আবুল কালামের ছেলে। মোটা আলিমের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি,অবৈধ অস্ত্রের ব্যাবসা সহ চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু বাহিনীর সক্রিয় সদস্য বলে একাধিক অভিযোগ রয়েছে।একাধিক সুত্রে জানা যায়, আলিম ওরফে মোটা আলিম খোকসা এলাকায় দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে৷ আলিম আওয়ামীলীগের একজন নেতা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় স্থানীয় এমপিদের ক্ষমতাবলে খোকসা এলাকায় নিরীহ মানুষের উপর বিভিন্ন অন্যায় অত্যাচার চালিয়েছে বলে জানা গেছে। এছাড়াও ২০২৪ সালের ৫ই আগস্টের পর আওয়ামীলীগ সরকার পতনের পরে সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছে।কালু বাহিনী ২০২৪ সালের ০২ ফেব্রুয়ারী কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’ এর কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে চরমপন্থী সন্ত্রাসী কালুর লোকজন সীমানা প্রাচীরে উঠে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করে। এরপর গত ১৮ ফেব্রুয়ারী কুমারখালীর কয়া ইউনিয়নের সৈয়দ মাস উদ রুমী সেতুর নিচে বালুর ঘাটে কালুর লোকজন ভাড়ি ভাড়ি অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে জিম্মি করে টাকা পয়সা লুটে নেয় ১ জনের পায়ে গুলি করে ও ২ জন কে ধরে নিয়ে যায়৷ অস্ত্র সহ বালুর ঘাটে হানা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ আতংকের সৃষ্টি হয়েছে৷ এর আগেও শিলাইদহ ও খোকসা বালুর ঘাটেও ভাড়ি অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছূড়ে টাকা পয়সা লুট করেছে সন্ত্রাসী কালুর লোকজন। ২০২৪ সালের (২১ শে ফেব্রুয়ারী ২০২৫) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করে কালু ও তার বাহিনীর লোকজন। গত কয়েকমাস আগে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নৌ পুলিশ বাধা দিতে আসলে তাদের উপর গুলিবর্ষণ করে কালু বাহিনীর লোকজন, ওই ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশের ওসি সহ তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। সেই সময় প্রশাসন অভিযান করে কালু বাহিনীর অনেকজনকে গ্রেফতার করলেও ধরাছোয়ার বাইরে থেকে যায় এই মোটা আলিম।আটকের বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card