ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 10:27 PM, October 30, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি:কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ রংমহল বিওপির টহল দল সীমান্ত এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভারতীয় মদ, ইয়াবা এবং স্বর্ণের আংটিসহ বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মো. রুবেল হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত সাড়ে নয়টায় (২১৩০ ঘটিকা) খাসমহল নামক এলাকায় বিজিবির একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন মো. রুবেল হোসেনকে তল্লাশি করে ১ বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ৭৮,৪২০ টাকা।​আটককৃত ব্যক্তির বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার করমদি ইউনিয়নের শেওড়াতলা গ্রামে; তার পিতার নাম মো. নজরুল ইসলাম।ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Share this news as a Photo Card