ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 3:17 PM, September 29, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ তেঁতুলবাড়ী হাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

Share this news as a Photo Card