ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টা ২০ মিনিটের দিকে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ মুন্সিগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯ পিস ডেক্সামেথাসন ও ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা।অন্যদিকে, ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ডেক্সামেথাসন, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬ হাজার ৯৭৫ টাকা।এ ছাড়া, ১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।সব মিলিয়ে পৃথক তিন অভিযানে ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯ পিস ডেক্সামেথাসন, ১ হাজার ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন, ৮ বোতল ভারতীয় মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়িসহ মোট ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

