ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুই যুবক আটক, ২ পিস্তলসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলেন কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বংশীতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৮ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই রকিবউদ্দিন জনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

