ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 4:20 PM, October 21, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১২ লাখ টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে মাদকদ্রব্য চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) জেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির আওতাধীন খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা অন্যদিকে, একই দিন ধলা বিওপির আওতাধীন ধলার মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।
দুটি অভিযানে সর্বমোট ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় মাদকদ্রব্যের কোনো মালিককে আটক করার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Share this news as a Photo Card