ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 8:39 PM, October 25, 2026


কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত আবু সাঈদ জাকারিয়া (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী রুকাইয়া। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।রোববার (২৫ অক্টোবর) দুপুরে দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। পথে চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

Share this news as a Photo Card