ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়ায় আ.লীগ নেতা ডাঃ আমিনুল হক রতন গ্রেফতার সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে প্রেরণ


নিজ সংবাদ ॥ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ও স্বাচিপ নেতা ডা. আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের আমলাপাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় সংঘটিত একটি ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা কুষ্টিয়া মডেল থানার মামলা নম্বর ৩৩৮ (তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬)-এর আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ডা. আমিনুল হক রতনের স্ত্রী ডা. আসমা জাহান লিজা জানান- দুপুর ২টার দিকে পুলিশের একটি দল তাদের বাড়ি ঘিরে ফেলে। পরে আমিনুল হক রতনকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। সেখান থেকে আদালতে নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

